মমতার সভায় গিয়ে হুমায়ুন শুনলেন, দল থেকে সাসপেন্ড, নিজের দল তৈরির পাল্টা হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

অবশেষে তৃণমূল থেকে নিলম্বিত হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার এই বিতর্কিত নেতাকে দল থেকে নিলম্বিত করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সাংবাদিক বৈঠকে ফিরহাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই নেতা, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদ জেলার এই দুই নেতা দলের সিদ্ধান্তকে ‘যথার্থ’ বলে ব্যাখ্যা করেছেন। তবে সাসপেনশন সংক্রান্ত কোনও চিঠি তিনি পাননি বলেই দাবি করেছেন হুমায়ুন। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানিয়ে দিয়েছেন, দল আর তাঁর…

ভারতের সঙ্গে সম্পর্কের আমরা কদর করি! পুতিন-সফরের মুখে দিল্লি-মস্কোর সামরিক চুক্তিতে সবুজসঙ্কেত দিল রাশিয়া

দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে মঙ্গলবার ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে অনুমোদন দিয়ে রাখল রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা। দু’দেশের মধ্যে লজিস্টিক সাহায্যের আদানপ্রদানের জন্য গত ফেব্রুয়ারিতে দিল্লি এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়। চুক্তির নাম ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট’, সংক্ষেপে আরইএলওএস। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতার দিক থেকে এই চুক্তিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত সপ্তাহেই এই চুক্তিটিতে অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে পাঠান সে দেশের প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মঙ্গলবার তাতে সবুজ সঙ্কেত দিয়েছেন নিম্নকক্ষ। স্টেট ডুমার স্পিরাক ভ্যাচেস্লভ ভলোদিন বলেন, “ভারতের সঙ্গে আমাদের…

মাওবাদী ‘রাজধানী’তে ৫০ বছর ধরে কেন ঢুকতে পারেনি পুলিশ? গঢ়চিরৌলীর কমান্ড সেন্টারে অবশেষে উড়ল জাতীয় পতাকা

শেষ বার গ্রামবাসীরা যখন ‘সরকারের অস্তিত্ব’ দেখেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী! তার পর অর্ধশতক পেরিয়ে গেলেও মহারাষ্ট্রের গঢ়চিরৌলি জেলার ভমরাগঢ় মহকুমার ওই এলাকায় ‘প্রবেশ নিষিদ্ধ’ ছিল পুলিশ-প্রশাসনের। কারণটা হল অধুনা সিপিআই (মাওবাদী) এবং তাদের ‘খণ্ডিত পূর্বসূরি’ জনযুদ্ধের (‘পিপল্‌স ওয়ার গ্রুপ বা পিডব্লিউজি) জারি করা নিষেধাজ্ঞা। ‘রেড করিডর’ (মাওবাদী পরিভাষায়, কমপ্যাক্ট রেভলিউশনারি জ়োন)-এর ভরকেন্দ্র হিসাবে পরিচিত সেই প্রত্যন্ত গ্রাম ফুলনারে অবশেষে গড়ে তোলা হল পুলিশ ফাঁড়ি। দীর্ঘ ৫০ বছর পরে মাওবাদীদের কমান্ড সেন্টারেই উড়ল তেরঙা পতাকা। তৈরি হল পুলিশ ফাঁড়ি এবং গ্রামবাসীদের সাহায্যের জন্য প্রশাসনিক কেন্দ্র। ছত্তীসগঢ় সীমানা লাগোয়া অবুঝমাঢ়ের…

খালেদা জিয়ার অবস্থা খুব সঙ্কটজনক, বিএনপি বলল, ‘জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই’

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। সোমবার এ কথা জানিয়েছেন, তাঁর দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, ‘‘খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে (সঙ্কটজনক অবস্থায়) চলে গিয়েছেন।’’ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট)-এ চিকিৎসাধীন খালেদার শারীরিক পরিস্থিতির রবিবার রাত থেকে অবনতি হয়েছে জানিয়ে আজম বলেন, ‘‘তিনি এখনও ফাইট (লড়াই) করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল (সঙ্কটজনক) আছে। বলবার মতো কোনও অবস্থায় এখনও তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।’’ হাসপাতালের সূত্র উদ্ধৃত…

দিল্লিতে শুক্রবার মোদী-পুতিন বৈঠকে নতুন মাত্রা পাবে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, কী কী মউ সইয়ের কথা?

সাত বছর আগে দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সই হয়েছিল এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঐতিহাসিক চুক্তি। আগামী শুক্রবার সেখানেই আবার বৈঠক করতে চলেছেন দুই রাষ্ট্রনেতা। সরকারি সূত্রের খবর, সেখানে অন্তত ৫৬ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সমঝোতা সংক্রান্ত মউ সই হতে পারে। কী কী রয়েছে সেই তালিকায়? প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ‘অপারেশন সিঁদুর’-পর্বে পাক হামলা ঠেকাতে নির্ণায়ক ভূমিকা নেওয়া এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও পাঁচটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪-৫ ডিসেম্বর পুতিনের সফরে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে। এ ছাড়া মস্কোর সঙ্গে…

কলকাতায় রাজভবনের নাম বদলে দিলেন রাজ্যপাল, ‘রাজ’ সরে ভবনের আগে এল ‘লোক’, নিজেই অক্ষর বসালেন বোস

পশ্চিমবঙ্গের রাজভবনের নাম বদলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘রাজভবন’ হল ‘লোকভবন’। কলকাতা এবং দার্জিলিং— উভয় ক্ষেত্রেই এই নাম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। রাজ্যপালের দফতর থেকে শনিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। সঙ্গে একটি ভিডিয়োও প্রকাশ করা হয়। সেখানে দেখা গিয়েছে, রাজ্যপাল নিজেই ‘ভবন’-এর আগের তিন অক্ষর ‘রাজ’ (আর, এ এবং জে) খুলে ফেলছেন। তার পর সেই জায়গায় নতুন তিনটি অক্ষর ‘লোক’ (এল, ও এবং কে) বসাচ্ছেন। রাজভবনের নাম পরিবর্তন করতে চেয়েছিলেন রাজ্যপাল। তাতে গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন আসে। রাজ্যপালের দফতর সূত্রে দাবি, পশ্চিমবঙ্গেই প্রথম…

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দিটওয়া, রবিবারই ল্যান্ডফল! বঙ্গে এক ধাক্কায় বেড়ে গেল তাপমাত্রা

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতে নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে বৃহস্পতিবারই জন্ম নিয়েছে ঘূর্ণিঝড়় দিটওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ছে না। তবে একধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। শুক্রবার মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দিটওয়া ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় আট কিলোমিটার। এই মুহূর্তে তা শ্রীলঙ্কার বাট্টিক্যালোয়া থেকে আট কিলোমিটার উত্তর-পশ্চিম, ভারতের পুদুচেরী থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব এবং…

পাঁচ বছর আগের খামতি শুধরে ‘সূক্ষ্ম ব্যবস্থাপনা’য় জোর পদ্মের, ‘নিষ্ক্রিয়তা’ সংক্রান্ত সমালোচনা সয়েও বিজেপির মন বুথ স্তরেই

ভরাডুবির কারণ খুঁজতে বসে অনেকে বলেছিলেন ‘সূক্ষ্ম ব্যবস্থাপনার অভাব’। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একের পর এক ওজনদার জনসভা ছিল। ‘নবান্ন অভিযান’, ‘লালবাজার চলো’র মতো তথাকথিত নজরকাড়া কর্মসূচি ছিল। ‘যোগদান মেলা’ করে পাইকারি হারে দলবদল করানো ছিল। কিন্তু বাংলার ভোটে বুথ স্তরের সাংগঠনিক শক্তি যে বরাবর নির্ণায়ক, সে কথা সম্ভবত বিজেপি নেতৃত্ব বোঝেননি। ২০২৬ সালে সেই ভুল আর চায় না বিজেপি। তাই বহিরঙ্গে ‘আপাত-নিষ্ক্রিয়তা’ নিয়ে সমালোচিত হয়েও অন্দরমহলে ‘সূক্ষ্ম ব্যবস্থাপনা’র কাঠামো সাজানোতেই সবচেয়ে জোর দেওয়া হচ্ছে। অন্য সব ছেড়ে আপাতত শুধু সংগঠনের নীচেরতলাকে মজবুত করায় জোর দিচ্ছে রাজ্য বিজেপি। বিজেপি কেন…

মৃত ৪৪, এখনও নিখোঁজ ৩০০ জন! ‘চরম গাফিলতি’, হংকং অগ্নিকাণ্ডে নির্মাণকারী সংস্থাকেই দুষছে পুলিশ

অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত ৩০০। আবাসনগুলির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। হংকঙে সাতটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত খোঁজ নেই অন্তত ৩০০ জনের। বুধবারের ওই ঘটনায় প্রাথমিক তদন্তের পর এ বার বহুতলের নির্মাণকাজের দায়িত্বে থাকা সংস্থাকেই দুষল পুলিশ। জানানো হল, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার চরম গাফিলতিতেই প্রাণ গিয়েছে এত মানুষের। বুধবার রাতে হংকং পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট আইলিন চুং সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘বহুতলের নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা…

সত্যিই কি অসুস্থ ইমরান খান? মৃত্যু-জল্পনার মধ্যেই বিবৃতি দিলেন পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ, কী বলা হল

ইমরানের দল পিটিআই-এর নেতা-কর্মীদের একাংশের দাবি জেলেই মৃত্যু হয়েছে ইমরানের। একই দাবি করেছে ‘আফগান টাইমস’ নামে আফগানিস্তানের একটি সংবাদমাধ্যমও। এই পরিস্থিতিতে বিবৃতি প্রকাশ করলেন আদিয়ালা জেল কর্তৃপক্ষ। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা-কর্মীদের একাংশের দাবি জেলেই মৃত্যু হয়েছে ইমরানের। একই দাবি করেছে ‘আফগান টাইমস’ নামে আফগানিস্তানের একটি সংবাদমাধ্যমও। এই পরিস্থিতিতে বিবৃতি প্রকাশ করল পাকিস্তানের আদিয়ালা জেল— যেখানে ২০২৩ সাল থেকে বন্দি রয়েছেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান। বিবৃতিতে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত জল্পনাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গত…