1 ছক্কা মেরে আউট টিম ডেভিড
ভয়ঙ্কর দেখাচ্ছিল টিম ডেভিডকে। শিবমের একটি বলে গ্যালারির তিন তলায় ছক্কা মারেন তিনি। যদিও পরের বলে আবার ছক্কা মারতে গিয়ে আউট হন ডেভিড। ১৪ রান করে আউট ডেভিড। ৯১ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
2 মার্শকে ফেরালেন শিবম
অবশেষে আউট মার্শ। শিবম দুবের হলে বড় শট মারতে গিয়ে ৩০ রানের মাথায় আউট হলেন তিনি। ৭০ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।
3 অক্ষরের জোড়া ধাক্কা
১২ রানের মাথায় অক্ষরের পটেলের বলে ক্রিজ় থেকে বেরিয়ে বড় শট মারতে গিয়েছিলেন জশ ইংলিশ। বল ব্যাটে লাগেনি। বোল্ড হয়ে ফেরেন ইংলিশ। ৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
4 বরুণের বলে ক্যাচ ফস্কালেন অভিষেক শর্মা
বরুণের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তুলেছিলেন মিচেল মার্শ। অনেকটা ছুটে বলের কাছে পৌঁছে ঝাঁপিয়ে তা ধরেন অভিষেক। কিন্তু মাটিতে পড়ার অভিষেকের হাত থেকে বল বেরিয়ে যায়। জীবন পেলেন মার্শ।
5 অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিলেন অক্ষর
অক্ষরের বলে সুইপ মারতে গিয়ে আউট ম্য়াথু শর্ট। ২৫ রান করে আউট তিনি। ৩৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
6 চালিয়ে খেলছে অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথমে কয়েকটি বল ধরে খেলার পর হাত খুলতে শুরু করেছেন শর্ট এবং মার্শ।
7 অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১৬৮ রান
শেষবেলার দ্রুত রান তুললেন অক্ষর পটেল। তাঁর ব্যাটেই ১৬৭ রান তুলল ভারত। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকলেন অক্ষর।
8 আউট ওয়াশিংটন সুন্দর
চেষ্টা করছিলেন রান তোলার গতি বাড়ানোর। কিন্তু পারলেন না। ১২ রান করে এলিসের বলে আউট হলেন তিনি।
9 কমে গিয়েছে রান তোলার গতি
পর পর চার উইকেট হারানোয় ভারতের রান তোলার গতি কমে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ১৬০-১৬৫ রান করা কঠিন।
10 আউট জিতেশ শর্মা
একই ওভারে জোড়া ধাক্কা দিলেন জ়াম্পা। তিলকের পর আউট করলেন জিতেশকে। ৩ রান করে আউট জিতেশ। ১৩৬ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত।
11 ভারতের অর্ধেক দল সাজঘরে
আউট হয়ে গেলেন তিলক বর্মাও। জ়াম্পার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ৫ রান করে আউট হয়েছেন তিনি। ১৩১ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ল।
12 আউট সূর্যকুমার
ভাল দেখাচ্ছিল সূর্যকে। কিন্তু বড় রান করতে পারলেন না। ২০ রান করে বার্টলেটের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। ১২৫ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল।
13 অর্ধশতরান হাতছাড়া শুভমনের
৪৬ রানে নেথান এলিসের বলে বোল্ড হলেন শুভমন। অর্ধশতরান হাতছাড়া হল তাঁর। এই ম্য়াচে শুরু থেকেই আড়াআড়ি শট মারছিলেন শুভমন। সেই ভাবে খেলতে গিয়েই বলের লাইন মিস্ করে আউট হলেন শুভমন। ১২১ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
14 ১০০ পার ভারতের
১৩তম ওভারে ১০০ পার হয়েছে ভারতের। জ়াম্পার বলে পর পর দু’টি ছক্কা মেরে দলের রান ১০০ পার করিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
15 আউট শিবম দুবে
২২ রান করে নেথান এলিসের বলে বোল্ড হলেন শিবম দুবে। ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
16 ছক্কা মেরে বল হারালেন শিবম
শুরুতে একটু ধরে খেললেও স্পিনার আসতেই হাত খোলা শুরু করেছেন শিবম। অ্যাডাম জ়াম্পার বলে বড় ছক্কা মেরেছেন তিনি। বল গিয়ে পড়েছে মাঠের বাইরে।
17 ভারতের রান ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫
শুভমন ৩৩ ও শিবম দুবে ১১ রানে খেলছেন। অভিষেক আউট হওয়ার পর রান তোলার গতি কমেছে ভারতের। গোল্ড কোস্টের মন্থর উইকেটে বড় শট মারতে সমস্যা হচ্ছে ব্যাটারদের।
18 ছক্কা মেরে আউট অভিষেক
একটি ছক্কা মেরেছিলেন। অ্যাডাম জ়াম্পার বলে দ্বিতীয় ছক্কা মারতে গিয়ে ২৮ রানের মাথায় আউট হলেন ভারতের ওপেনার। ৫৬ রানে প্রথম উইকেট হারাল ভারত।
