সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক! ২৫শে জানুয়ারি ২০২৬-এ ‘জয় বাংলা সংবাদ’ আয়োজিত ‘বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড’ (তৃতীয় বর্ষ) অনুষ্ঠানে আমাকে বাচিক শিল্প ও অভিনয় বিভাগে সম্মানিত করা হয়েছে। শিল্পের এই পথচলায় এমন স্বীকৃতি নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং দর্শকদের প্রতি জানাই অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। কলকাতার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘জয় বাংলা সংবাদ’ প্রদান করল তাদের মর্যাদাপূর্ণ ‘বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড’। উক্ত অনুষ্ঠানে বাচিক শিল্প ও অভিনয় ক্ষেত্রে অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আমাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। শিল্পের প্রসারে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।আমি এই সম্মাননা আমার সকল গুরু,আমার…
Category: Bangla
যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় রাজ্যকে রিপোর্ট দিতে বলল কলকাতা হাই কোর্ট, পিছোল তিন জনস্বার্থ মামলার শুনানি
সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের ঘটনায় এ বার রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী সোমবার রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত শনিবার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন ফুটবল তারকা লিয়োনেল মেসি। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন তিনি। মেসি স্টেডিয়াম থেকে চলে যাওয়ার পরেই দৃশ্য়ত তাণ্ডব চলে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভাঙচুর হয় স্টেডিয়ামে। বস্তুত, ওই দিন মেসি মাঠে প্রবেশ করার পরে একটি জটলা সর্বক্ষণ ঘিরে ছিল তাঁকে। তার ফলে গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে দেখতেই পাচ্ছিলেন না বলে অভিযোগ। তার জেরেই এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গত শনিবার। সল্টলেক…
যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার দুই! সিসি ক্যামেরার ফুটেজ দেখেই পাকড়াও করল পুলিশ, রয়েছে কী কী অভিযোগ
যুবভারতীকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। নাগেরবাজার থেকে ওই দু’জনকে পাকড়াও করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে। পুলিশ সূত্রে খবর, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয় এই দু’জনকে। সেই সূত্র ধরেই নাগেরবাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আটটি নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত ভাবে সরকারি কর্মীকে আহত করা, কর্তব্যরত সরকারি কর্মীকে গুরুতর ভাবে জখম করা, গোলমাল পাকানোর মতো অভিযোগের প্রেক্ষিতে এই ধারাগুলি যুক্ত করেছে পুলিশ। পাশাপাশি সরকারি…
ফুটবলের রাজপুত্রের সঙ্গে দেখা বলিউড বাদশার, হোটেলেই সাক্ষাৎ দুই তারকার, ছিলেন সুয়ারেজ়ও, আর কী কী হল
কলকাতার হোটেলেই দেখা হয়ে গেল লিয়োনেল মেসি এবং শাহরুখ খানের। বলিউড বাদশাকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র। ছিলেন মেসির দীর্ঘ দিনের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানের আগে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে দেখা হল দুই তারকার। শুক্রবার রাত আড়াইটে নাগাদ সুয়ারেজ় এবং ডি’পলকে নিয়ে শহরে এসেছেন মেসি। ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় এসেছেন শাহরুখও। সকালেই হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ। তাঁদের আলাপ করিয়ে দেন মূল আয়োজক শতদ্রু দত্ত। তাঁকে দেখে হাত বাড়িয়ে দেন মেসি। কাছে টেনে নেন আব্রামকে। কুশল বিনিময়ের…
দার্জিলিঙে নদীর উপর নির্মিত ‘গোর্খাল্যান্ড সেতু’! ওপারে কী? ভোট-বিজয়ের লক্ষ্যে এক পা করে এগোচ্ছেন এডওয়ার্ড অজয়
ব্যবধান মাত্রই তিন মাসের। উত্তরবঙ্গের দুর্যোগের সময়ে তিন মাস আগে ভেঙে পড়েছিল দার্জিলিঙের দুধিয়া সেতু। তিন মাস পর সেই দার্জিলিঙেরই বিজনবাড়িতে নতুন একটি সেতু তৈরি হয়ে গিয়েছে। নাম ‘গোর্খাল্যান্ড সেতু’। তা-ও আবার সরকারি অর্থ ছাড়াই। চাঁদা তুলে। আপাতত সেই সেতু ঘিরেই আবর্তিত হচ্ছে পাহাড়ের রাজনীতি। টাইগার হিলে সুর্যোদয়ের মতো আবার নতুন করে ভেসে উঠছে পুরনো নাম— অজয় এডওয়ার্ড। কিন্তু এই সেতুর ওপারে কী আছে? ভৌগোলিক ভাবে সেতুর এক দিকে বিজনবাড়ি ব্লকের মূল ভূখণ্ড। অন্য পারে টুংসুং চা বাগান। মাঝখান দিয়ে বয়ে চলেছে টুংসুংখোলা নদী। কিন্তু বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন…
আরজি কর হাসপাতালে পোস্টিং অনিকেতের! হাই কোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত, দু’সপ্তাহের সময়সীমা রাজ্যকে
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনিকেত মাহাতো। অনিকেতের পোস্টিং মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, রায়গঞ্জে নয়, জুনিয়র ডাক্তার অনিকেতকে পোস্টিং দিতে হবে আরজি করেই! বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিশ্নোইয়ের বেঞ্চ জানিয়েছে, হাই কোর্টের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ নয়। আরজি করের অ্যানাস্থেশিয়া বিভাগেই পোস্টিং দিতে হবে অনিকেতকে। আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে ওই নির্দেশ কার্যকর করতে হবে। অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গত সেপ্টেম্বর মাসেই খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি জানান, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ…
২০ বছরের ছোট নায়িকার সঙ্গে ‘প্রেম’ নিয়ে কটাক্ষ! রণবীর কেন সারাকে বললেন, ‘আমাকে কাঁদাবি তুই?’
২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেম করেছেন রণবীর সিংহ। তার জন্য কটাক্ষের মুখেও প়ড়েছেন ‘ধুরন্ধর’ অভিনেতা। এ বার রণবীর স্পষ্ট করে দিলেন, তাঁর নায়িকার জয়েই তিনি জয়ী। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। ছবিতে ৪০ বছরের রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ২০ বছর বয়সি সারা অর্জুন। ছবি বক্সঅফিসে বেশ সাড়া ফেলেছে। তাই একটি আবেগঘন পোস্ট করেছেন সারা। বিশেষত রণবীরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। অভিনেতাকে ‘সুপারহিউম্যান’ আখ্যাও দিয়েছেন তিনি। সারা লিখেছেন, “প্রিয় রণবীর, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, তাও চেষ্টা করছি। লোকে বলে, একজন সত্যিকারের অভিনেতা অতিমানবের মতো হয়— নির্ভীক, সীমাহীন…
West Bengal Weather: বইছে-কনকনে-হাওয়া-রাজ্যজুড়েই-শীতের-আমেজ- কত-ডিগ্রি-নামল-সর্বনিম্ন-তাপমাত্রা-?
কলকাতা: অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণবঙ্গ জুড়েই শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়াই থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে জমিয়ে থাকবে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা দু’এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার…
২১ বছর বয়সের আগে বৈধ নয় ছেলেদের বিয়ে, তবে ১৮ বছর হলেই একত্রবাস করা যাবে! জানিয়ে দিল রাজস্থান হাই কোর্ট
দু’জন প্রাপ্তবয়স্ক চাইলে একত্রবাস করতে পারেন। বিয়ের আইনি বয়স না হলেও এক সঙ্গে থাকতে পারেন তাঁরা। তাঁদের সাংবিধানিক অধিকারকে বয়সের ছুতো দেখিয়ে খর্ব করা যাবে না। এমনটাই জানাল রাজস্থান হাই কোর্ট। দেশে ১৮ বছর বয়স হয়ে গেলেও ২১ বছরের আগে পুরুষদের বিয়ে বৈধ নয়। তবে বিয়ের বয়সে পৌঁছোনোর আগেই একত্রবাস করতে পারবেন তাঁরা। এমনটাই পর্যবেক্ষণ রাজস্থান হাই কোর্টের। ১৮ বছরের এক তরুণী এবং ১৯ বছরের এক তরুণ সুরক্ষা চেয়ে রাজস্থান হাই কোর্টে আবেদন করেছিলেন। তাঁরা দু’জনেই কোটার বাসিন্দা। আবেদনকারীরা কোর্টে জানান, স্বেচ্ছায় একত্রবাস করছেন তাঁরা। এক সঙ্গে থাকবেন বলে ২০২৫…
চাকরি বহালের রায় কেউ চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টে লড়বেন বিকাশ! সিদ্ধান্ত দলীয় সাংসদের বোধের উপর ছাড়লেন সেলিম
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে। ডিভিশন বেঞ্চের সেই রায়কে যদি চ্যালেঞ্জ করে মামলাকারীরা সুপ্রিম কোর্টে যান, তা হলে শীর্ষ আদালতে তাঁদের হয়ে আইনি লড়াই লড়বেন বলে জানিয়ে দিলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। বিকাশের কথায়, ‘‘যদি মামলাকারীরা সুপ্রিম কোর্টে যান, তা হলে নিশ্চয়ই লড়ব।’’ বিকাশ পেশাগত ভাবে আইনজীবী। তাঁর উপর কোনও নির্দেশ জারি করে তাঁকে রুখতে চাইছে না সিপিএম। এর পর তিনি কী করবেন, তা তাঁর ‘ব্যক্তিগত বোধে’র উপরেই ছাড়তে চেয়েছেন দলের রাজ্য সম্পাদক…
